আস্ত একটা কংক্রিটের বসতবাড়ি উঠে এলো চার ফুট উঁচুতে (দেখুন ভিডিও) - The News Lion

আস্ত একটা কংক্রিটের বসতবাড়ি উঠে এলো চার ফুট উঁচুতে (দেখুন ভিডিও)




সুবীর মন্ডল ;   অলৌকিক কোন ঘটনা নয়, জাদু কিংবা কোন মন্ত্র নয়, আশ্চয্য হলেও বাস্তবে সত্যি। আস্ত একটা কংক্রিটের বসতবাড়িকে কয়েকটি যন্ত্রাংশ দিয়ে মাটি থেকে খাঁড়া ৪ ফুট উঁচু করে তোলা সম্ভব হয়েছে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক উপায়। ঘটনাটি  উত্তর ২৪  পরগনা দত্তপুকুর এর ব্যায়াম সমিতি পাড়ার।


 বাড়িটি দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবযানি  সরদারের। এই বাড়ীতে দীর্ঘদিন ধরে দেবজানি দেবীরা বসবাস করে আসছেন। কিন্তু বর্ষার জলে বাড়ির চারপাশ জলমগ্ন হয়ে ওঠে উপদ্রব বাড়ে সাপ ব্যাংক পোকামাকড়ের। সেই সময় এই বাড়িতে বসবাস করা মুশকিল হয়ে দাঁড়ায় দেবযানি  দেবীদের। 


পোকামাকড়ের আতংকে দিন কাটাতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করা এই বাড়িটিকে  ছেলে কোথায় যাবেন। উপায় খুঁজতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সন্ধান মেলে এক বেসরকারি  ইঞ্জিনিয়ার ঠিকাদার সংস্থার। তাদের সাথে যোগাযোগ হতেই দোতালায় একটি উঁচু কংক্রিটের বাড়ি কে চার ফুট উঁচু করে তোলা সম্ভব হয়েছে অনায়াসে।


 এখন আর সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে না বলে ভাবছেন তারা। কংক্রিটের বাড়িকে খাড়া উঁচু করে তোলার অসাধ্যসাধন দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাচ্ছে মানুষ। 


দেখুন ভিডিও



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.